অনার্স পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে সারা দেশে শুরু হচ্ছে। এ বছর ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রে ৩০টি বিষয়ের ১ লাখ ৮০ হাজার ৫০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। গতকাল বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে।