নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৫ ও ২৬ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের এ-গ্রুপের ভর্তি পরীক্ষা আগামীকাল মঙ্গলবার বেলা ১১.৩০ থেকে ১.০০টায়, বি-গ্রুপের ভর্তি পরীক্ষা আগামী বুধবার সকাল ১১.৩০ থেকে ১২.৩০টা এবং সি-গ্রুপের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ২.৩০ থেকে ৩.৩০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। এ বছর ১৪টি বিভাগের ৮৬০টি আসনের বিপরীতে সর্বমোট ২০ হাজার ৬৪ জন প্রার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষা আসন-বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত জানার জন্য ০১৭১১২৮৪৯১০ এবং ওয়েবসাইট www.nstu.edu.bd যোগাযোগ করা যাবে।