প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিদা বেগমের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে ইউপির সদস্যরা অনাস্থা জানিয়েছেন। গতকাল রোববার সকালে সাতজন সদস্য অনাস্থা আবেদন ইউএনওর কাছে পাঠান। ২০১১ সালে ওই ইউপির চেয়ারম্যান আবদুল বারেক মোল্লা পদত্যাগ করে নবগঠিত কুয়াকাটা পৌরসভার প্যানেল সদস্য নির্বাচিত হন। পরে সংরক্ষিত মহিলা সদস্য শাহিদা বেগমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি