অনাস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা দিয়েছেন আট ইউপি সদস্য। লিখিত অভিযোগে তাঁরা বলেন, আবদুর রউফ সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেন। তা ছাড়া চেয়ারম্যান পরিষদের সদস্যদের সিদ্ধান্ত ছাড়াই প্রকল্প গ্রহণ করে জোরপূর্বক সদস্যদের স্বাক্ষর দিতে বাধ্য করেন। এসব ঘটনার প্রতিবাদ করলে চেয়ারম্যানের ক্যাডাররা তাঁদের কয়েকজনকে লাঞ্ছিত করেছেন। থানায় অভিযোগ দিলেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। ইউএনও আবু নাসের ভূঞা জানান, বিষয়টির তদন্ত শুরু হয়েছে।