অনাড়ম্বরভাবে খাগড়াছড়িতে প্রবারণা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা খাগড়াছড়িতে অনাড়ম্বরভাবে উদ্যাপিত হয়েছে। খাগড়াছড়ি সদর থেকে ১০ কিলোমিটার দূরে মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার শাক্যমুনি বৌদ্ধবিহারে গতকাল মঙ্গলবার প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হয়েছে।শাক্যমুনি বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাবংশ মহাস্থবিরের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শ্রীমৎ ইন্দ্রবংশ ভিক্ষু, পার্বত্য জেলা পরিষদের সদস্য চাথোয়াই মারমা, ইউপি চেয়ারম্যান শান্তশীল চাকমা প্রমুখ।