অনিক-খায়রুল সঞ্চরণে ক্যাম্পাসে শোক র্যা লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই ছাত্র হত্যার এক বছর পূর্তিতে ক্যাম্পাসে শোক র্যা লি ও সমাবেশ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান (সিইপিএস) বিভাগ গতকাল সোমবার দুপুরে এই শোক সমাবেশের আয়োজন করে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হন দুই শিক্ষার্থী দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর।