অনিক-হৃদয়সহ ৭ জনকে প্রধানমন্ত্রীর সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচি চলাকালে আহত ও তাঁদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচি চলাকালে আহত ও তাঁদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

বিগত সময়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচিতে অগ্নিকাণ্ড ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ সাতজনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী আহত ব্যক্তিদের স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নেন। তাঁদের সান্ত্বনা দেন। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আহত ও তাঁদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।
ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, চিকিৎসা থেকে শুরু করে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মঙ্গল কামনা করেন তাঁদের স্বজনেরা।
ফেনীর দাগনভূঞার শিক্ষার্থী শাহরিয়ার হৃদয়ের বাবা আবুল খায়ের, তার অপর সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকের মা আমেনা আক্তার জেসমিন, গাজীপুর শ্রীপুরের গিয়াসউদ্দিন আহমেদ, তেজগাঁও রাজস্ব সার্কেলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদির মিয়া (ফেনীর তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং ঝিনাইদহের শৈলকুপার লিটন মিঞার হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচি চলাকালে আহত ও তাঁদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপি-জামায়াতের সহিংস কর্মসূচি চলাকালে আহত ও তাঁদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সৌজন্যে

আর্থিক অনুদান পাওয়া অন্য দুজন রাজধানীর মিরপুর-১-এর মধ্য পাইকপাড়ার আবদুল মতিন ও বংশালের সেলিম হোসেন সেলিমকে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
ঘটনার পরপরই আহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁদের আর্থিক সহযোগিতা করেছিলেন শেখ হাসিনা। গুরুতর আহত ব্যক্তিদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
২০১৫ সালের ৫ জানুয়ারি ফেনীতে বোমায় গুরুতর আহত হয় স্কুলছাত্র অনিক ও তার সহপাঠী হৃদয়। ৯ জানুয়ারি ফেনীতে বোমা হামলায় আহত হন আবদুল কাদির মিয়া। এর মধ্যে ভারতের মাদ্রাজ শংকর নেত্রালয়ে অনিককে এবং হায়দরাবাদে আবদুল কাদির মিয়ার চিকিৎসা করানো হয়।
চেক প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, স্থানীয় সরকারসচিব আবদুল মালেক প্রমুখ।