অনিতার পাশে ব্র্যাক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অ্যাসিড-আক্রান্ত অনিতা বালার পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। দেবীগঞ্জ ব্র্যাক কার্যালয়ে গত বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে অনিতা বালাকে ব্র্যাকের (সিইপি) পক্ষÿথেকে দুটি গাভি দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন অনিতার হাতে গাভিগুলো তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি এ কে আজাদ, জেলা ব্যবস্থাপক (সিইপি) সেলিম রেজা, এলাকা ব্যবস্থাপক (এইপি) আবদুল মান্নান, শাখা ব্যবস্থাপক আবদুল বারী ও কর্মসূচি সংগঠক রফিকুল ইসলাম। প্রসঙ্গত, প্রতিবেশী বখাটে রবি, জগদীশ ও মিন্টুর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ২০০২ সালে রাতে ঘুমন্ত অবস্থায় অনিতা বালা অ্যাসিডে আক্রান্ত হন। এতে অনিতার একটি চোখ চিরকালের জন্য নষ্টসহ নিজের এবং ছোট ছেলের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।