অনিবন্ধিত ওষুধ কোম্পানি বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব অনিবন্ধিত ওষুধ কোম্পানি বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। অন্যথায় তারা ১৬ ও ১৭ ডিসেম্বর হরতাল ডাকবে এবং ওই দুই দিন সব ফার্মেসি বন্ধ রাখবে।
গতকাল শনিবার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-এ আয়োজিত কেমিস্ট মহাসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনের স্লোগান ছিল ‘নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’।