অনিবন্ধিত রক্ত সঞ্চালন কেন্দ্রের তালিকাসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিবন্ধিত রক্ত সঞ্চালন কেন্দ্রের তালিকা, এগুলোর বিরুদ্ধে গৃহীত পদক্ষেপ এবং নিবন্ধিত কেন্দ্রগুলো নিরাপদ রক্ত সঞ্চালন আইন ও বিধিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না—এ সংক্রান্ত প্রতিবেদন তিন মাসের মধ্যে দাখিল করতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ টি এম ফজলে কবীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। অনিবন্ধিত রক্ত সঞ্চালন কেন্দ্রের (ব্লাড ব্যাংক) কার্যক্রম বন্ধে কেন পদক্ষেপ গ্রহণ করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে তিন মাসের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সংবিধান ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন-২০০২ অনুসারে অনিবন্ধিত রক্ত সঞ্চালন কেন্দ্রগুলো বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ও ভুক্তভোগী জনৈক আইনূর রশিদ এই রিটটি করেন।