অনিবন্ধিত সংযোগ বিক্রির জন্য সিটিসেলকে কারণ দর্শাও নোটিশ
অনিবন্ধিত সংযোগ বিক্রির জন্য কারণ দর্শাতে বলা হয়েছে দেশের সবচেয়ে পুরোনো মোবাইল অপারেটর সিটিসেলকে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল সোমবার বিকেলে সিটিসেলকে এক মাসের সময়সীমা দিয়ে এ নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, মোবাইল অপারেটরদের প্রতিটি সংযোগ বিক্রির ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক সত্ত্বেও ইদানীং নিবন্ধন ছাড়াই সিটিসেল সংযোগ বিক্রি করছে। উল্ল্যে, ‘২০০৭ সালে প্রণীত সংযোগ বিক্রির নীতিমালা’ অনুযায়ী প্রতিটি নিবন্ধনহীন সংযোগের বিপরীতে ১০ মার্কিন ডলার জরিমানার নিয়ম রয়েছে। পরবর্তী সময় আরও কড়াকড়ি করে জরিমানার পরিমাণ বাড়িয়ে ৫০ মার্কিন ডলার করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, সিটিসেলকে আরও বড় মাপের জরিমানা দিতে হতে পারে। কারণ গত শুক্রবার রাতে সিটিসেলের এক বা একাধিক নম্বর থেকে প্রধানমন্ত্রী এবং সাংসদ ফজলে নূর তাপসকে ুদে বার্তার (এসএমএস) মাধ্যমে হুমকি দেওয়া হয়েছিল। এন যদি প্রমাণিত হয়, ব্যবহারকৃত সংযোগটিও অনিবন্ধিত, তবে জরিমানার পরিমাণ বাড়বে। এর আগে জরুরি অবস্থার মধ্যে অবৈধ ভিওআইপির অভিযোগে ১৬৮ কোটি টাকা জরিমানা দিয়েছিল সিটিসেল। এ প্রসঙ্গে সিটিসেলের পরিচালক (টেকনিক্যাল ও করপোরেট অ্যাফেয়ার্স) মো. মাহফুজুর রহমান প্রথম আলোকে জানান, কিছু সিটিসেল সংযোগ নিয়ে অপব্যবহার করা হচ্ছে, এ ধরনের অভিযোগ পেয়ে কোম্পানি নিজেই তদন্ত শুরু করেছিল। যে এলাকায় ওই সংযোগ বিক্রি করা হয়েছিল, সোনকার সংশ্লিষ্ট পরিবেশকের কাছ থেকে সংযোগ ব্যবহারকারীর তথ্যসংবলিত (বিটিআরসির নির্ধারিত) ফরম চেয়ে পাঠায়। কিন্তু উত্তরার ওই পরিবেশক ‘বাতায়ন ডিস্ট্রিবিউশন লিমিটেড’ তা জমা দিতে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির সিটিসেলের সংযোগ বিক্রির অনুমোদন বাতিল করা হয়েছে। এ ছাড়া উত্তরা থানায় ওই সংযোগগুলোর ব্যবহারকারী ও পরিবেশক ‘বাতায়নের’ বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, ‘সিটিসেলকে দেওয়া এই নোটিশের পরিপ্রেক্ষিতে অন্যান্য অপারেটররা সংযোগ বিক্রির ক্ষেত্রে সর্তক হবে বলেই আশা করছি।’