অনিরাপদ মল ব্যবস্থাপনায় ব্যাপক পরিবেশ দূষণ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগ প্রায় পুরোপুরি বন্ধ হয়েছে। এ নিয়ে বাংলাদেশের অর্জন বিশ্বস্বীকৃত। তবে অনিরাপদ মল ব্যবস্থাপনা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বর্জ্যের আধার তৈরি ও সঠিক ব্যবস্থাপনায় জরুরি ব্যবস্থা নিতে হবে।
গত বৃহস্পতিবার রাজধানীতে মল বর্জ্য ব্যবস্থাপনা সম্মেলনে (এফএসএম) এ কথাগুলো বলেন আলোচকেরা। বাংলাদেশ ফেইকাল স্লাজ ম্যানেজমেন্ট নেটওয়ার্ক (এফএসএম নেটওয়ার্ক) এ সম্মেলনের আয়োজন করে। আগারগাঁওয়ের এলজিইডি ভবন মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘খোলা জায়গায় মলত্যাগ বন্ধ করার ক্ষেত্রে আমাদের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে পয়োবর্জ্য ব্যবস্থাপনায় আমাদের নাজুক অবস্থার জন্য। এর ফলে জনস্বাস্থ্যের ক্ষতি যা হচ্ছে, তা অপূরণীয়। মল ব্যবস্থাপনায় জরুরি সরকারি উদ্যোগ দরকার।’