প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিরুদ্ধ দ্যুতি (চিন্ময়) ঢাকার বিএএফ শাহীন কলেজের (তেজগাঁও শাখা) একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তিনি ৩ ডিসেম্বর বিকেলে কোচিংয়ের উদ্দেশে মহাখালীর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে ছিল গেঞ্জি ও জিনসের প্যান্ট। সুস্বাস্থ্যের অধিকারী অনিরুদ্ধর মুখমণ্ডল গোলাকার, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। তাঁর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি। এ ব্যাপারে ৪ ডিসেম্বর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ২২৯) করা হয়েছে। কেউ তাঁর সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।