অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-জয়পুরহাট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার জয়পুরহাট থেকে ঢাকার পথে চলাচলকারী কয়েকটি বাস বগুড়া থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়া-জয়পুরহাট রুটে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ ঘোষণার পর বগুড়ার মালিকদের বাস শিবগঞ্জ উপজেলার সাদুরিয়া পর্যন্ত এবং জয়পুরহাটের মালিকদের বাস কালাই উপজেলার বাঁশের ব্রিজ পর্যন্ত যাতায়াত করছে।
বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম বলেন, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বগুড়ার ওপর দিয়ে জয়পুরহাটের কোনো বাস চলাচল করতে দেওয়া হবে না।
এর আগে বগুড়ার সান্তাহার-জয়পুরহাট রুটে বগুড়ার বাস চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই জেলার মালিকদের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে গত ২ জানুয়ারি জয়পুরহাটের মালিকদের চিঠি দিয়ে ওই জেলার সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করেন বগুড়ার মালিকেরা।