প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স আজ শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও ভিএক্স পক্ষের নেতা এস এম আরিফুল ইসলাম প্রথম আলোকে জানান, ভিএক্স পক্ষের কর্মীদের হলে তোলা এবং তাঁদের পক্ষের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে তাঁরা এই অবরোধ ডেকেছেন। প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগিভিত্তিক সংগঠন ভিএক্স ও সিএফসির সংঘর্ষে সংস্কৃত বিভাগের ছাত্র তাপস সরকার নিহত হন। এ ঘটনায় ভিএক্স পক্ষের নেতা-কর্মীদের আসামি করে দুটি মামলা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি