অনির্দিষ্টকালের জন্য পাথর বেচাকেনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে অনির্দিষ্টকালের জন্য পাথর কেনাবেচা বন্ধ রয়েছে। ফলে জেলার সহস্রাধিক পাথরশ্রমিক বেকার হয়ে পড়েছেন।বকশিশের নামে মোটর পরিবহন শ্রমিকদের বেপরোয়া চাঁদাবাজির প্রতিবাদে জেলা পাথর-বালু ব্যবসায়ী ও সরবরাহকারী যৌথ ফেডারেশন এবং জেলা মোটর মালিক সমিতি গত শুক্রবার থেকে পাথর ক্রয়-বিক্রয় বন্ধ রেখেছে।পাথর-বালু ব্যবসায়ী ও সরবরাহকারী যৌথ ফেডারেশনের সম্পাদক আমানুল্লাহ অভিযোগ করে বলেন, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সঙ্গে প্রতি সিএফটি পাথর লোডের জন্য স্থানীয় ট্রাক এক টাকা ও বাইরের জেলার এক টাকা ৩০ পয়সা করে পরিশোধের বিষয়টি চুক্তিপত্রে উল্লেখ আছে। প্রতিটি বড় ট্রাকে ৬০০ ও ছোট ট্রাকে ৫০০ সিএফটি করে পাথর লোড হয়ে থাকে। কিন্তু শ্রমিকেরা সেই চুক্তি ভঙ্গ করে জোর করে সিএফটিপ্রতি বেশি টাকা আদায় করছেন। জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া বলেন, ‘আমার সংগঠনের কেউ অতিরিক্ত টাকা নেয় না।’