অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অবস্থিত এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাত ১০টার দিকে কলেজের হোস্টেলের প্রধান ফটকে তালা দেন নিরাপত্তা প্রহরীরা। রাত সাড়ে ১০টার দিকে একদল শিক্ষার্থী বাইরে যেতে চাইলে নিরাপত্তা প্রহরীরা বাধা দেন। পরে তালা খুলে না দেওয়ায় শিক্ষার্থীরা কলেজের ফটকে ভাঙচুর চালান।কলেজ সূত্রে জানা গেছে, ওই ঘটনার পর গতকাল শনিবার দুপুরে কলেজ কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্তৃপক্ষ কলেজটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়। কলেজের অধ্যক্ষ আবদুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করেন।