অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, কলেজ বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নার্সিং কলেজের বিএসসি স্নাতক কোর্সের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে গতকাল বুধবার ধর্মঘট করেছেন। এ সময় তাঁরা ক্লাস ও হাসপাতালের সেবা-কার্যক্রম বর্জন করে ক্যাম্পাসে অবস্থান নেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়। কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাঁরা কলেজের সামনে অবস্থান করেন।ছয় দফা দাবির মধ্যে ছাত্রদের হোস্টেল নির্মাণ, সেশনজট নিরসন, দক্ষ শিক্ষক নিয়োগ প্রভৃতি রয়েছে। বিএসসি শ্রেণীর ছাত্র মো. শফিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এসব সমস্যা রয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে কর্ণপাত করছে না। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে গিয়েছি।’জানা গেছে, ২০০ শিক্ষার্থী গতকাল ক্লাস বর্জন করে কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। তাঁদের এ আন্দোলন অনির্দিষ্টকালের বলেও তাঁরা ঘোষণা দেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করে বেলা দুইটার মধ্যে হলত্যাগের নির্দেশ দেয়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত হলের সামনে শিক্ষার্থীরা অবস্থান করেন।মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম শিক্ষার্থীদের বিক্ষোভের কথা নিশ্চিত করেছেন।