অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন করলেন পিআইবির ডিজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাইকগাছার হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) মো. শাহ আলমগীর।

গত শনিবার রাতে পরিদর্শনের সময় লাইব্রেরির পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় এই লাইব্রেরি নিয়ে প্রতিবেদন করায় প্রথম আলোর খুলনা প্রতিনিধি শেখ আল-এহসানকেও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে শাহ আলমগীর বলেন, শুধু পড়ার মধ্যেই এই লাইব্রেরির কার্যক্রম সীমাবদ্ধ নয়। এ ধরনের লাইব্রেরি দেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়লে জঙ্গিবাদের মতো সমস্যা আর থাকবে না।

লাইব্রেরির সভাপতি সমীরন দের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তৃতা দেন পিআইবির কর্মকর্তা জিলহাজ উদ্দিন, বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমীন, পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার মণ্ডল, কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক নিখিল ভদ্র, সাবেক ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ প্রমুখ।

গত ৩০ জুলাই প্রথম আলোয় ‘অনির্বাণ লাইব্রেরি বদলে দিল গ্রাম’ শিরোনামে শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।