অনির্বাণের নিসর্গ
ঢাকাজুড়ে শ্যামলিমা ছড়িয়ে দিতে গত রোববার ‘নিসর্গ’ শীর্ষক গাছ-বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ‘অনির্বাণ’ নামের একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। শহরব্যাপী পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে প্রায় ১৯০ জন স্বেচ্ছাসেবক এই অনুষ্ঠানে অংশ নেন।
জনগণকে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে ধানমন্ডি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর স্বেচ্ছাসেবকেরা ঢাকার ১০টি স্থানে প্রায় এক হাজারটি পুষ্প, ঔষধি ও শোভাময় গাছের চারা বিতরণ করেন। গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী ও ‘নিসর্গ’-এর স্বেচ্ছাসেবক আফসারা খান বলেন, ‘ফেসবুকে প্রচারণার মাধ্যমে আমি এই কর্মসূচির ব্যাপারে জানতে পারি। এখানে অংশ নিয়ে বেশ আনন্দ পেয়েছি।’ ২০১৫ সালের জুলাইয়ে বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের নয়জন শিক্ষার্থীর প্রচেষ্টায় ‘অনির্বাণ’ প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।