অনিশ্চয়তার অবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বই পাওয়ায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বাজেমুজরাই গ্রামের ১২ শিক্ষার্থীর পড়াশোনার অনিশ্চয়তা দূর হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার প্রতিপক্ষের দেওয়া আগুনে ১৩ পরিবারের আসবাবসহ ঘর পুড়ে যায়। পুড়ে যায় ওই শিক্ষার্থীদের বইখাতা। ফলে তাদের পড়াশোনা বন্ধ ছিল।
গত বুধবার প্রথম আলোতে এ-সংক্রান্ত একটি ছবি ছাপা হয়। এরপর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও জেলা শিক্ষা কার্যালয় প্রথম থেকে দশম শ্রেণীতে অধ্যয়নরত ১০ শিক্ষার্থীকে নতুন ১০ সেট বই দেওয়া হয়। ষষ্ঠ শ্রেণীর দুই শিক্ষার্থীর বই প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন।
গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে শিক্ষার্থীদের বইগুলো দেন। এ সময় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা রিজওয়ানুল হক, উপবৃত্তি মনিটরিং কর্মকর্তা খন্দকার হাছান মাহ্বুবুর রহমান উপস্থিত ছিলেন।