অনিশ্চয়তায় মংলা বন্দরের খননকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও অনিশ্চতায় পড়েছে বাগেরহাটের মংলা বন্দরের পশুর চ্যানেলের খননকাজ। সর্বনিম্ন দরদাতা হিসেবে মালয়েশীয় প্রতিষ্ঠান মেসার্স ইনাই কিয়ারাকে ১২৬ কোটি টাকায় পশুর নদ খননকাজের কার্যাদেশ দেওয়া হয় গত বছরের সেপ্টেম্বরে। কিন্তু ব্যাংক গ্যারান্টিসহ নানা জটিলতায় বন্দর কর্তৃপক্ষ গত ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে।মংলা বন্দরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে ১৩৮ কোটি টাকায় খননকাজ দেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁরা আশা করছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে শিগগির কাজ শুরু করা যাবে। তবে আমলাতান্ত্রিক জটিলতায় শেষ পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদে আদৌ এই কাজ শুরু করা যাবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা।মংলা বন্দর প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, বন্দরের অন্যতম প্রধান সমস্যা নাব্যতা। দীর্ঘ ১০ বছরেও বন্দরের পশুর চ্যানেলে খনন হয়নি। চ্যানেলে নাব্যতা হ্রাসের কারণে বর্তমানে ৮ মিটার গভীরতায় জাহাজ প্রবেশ করতে পারে না। মংলা বন্দরের প্রবেশদ্বার থেকে পশুর নদের হারবারিয়া এলাকা পর্যন্ত আসতেও বিদেশি জাহাজগুলোকে বন্দর কর্তৃপক্ষের নিয়োজিত নাবিকদের সহযোগিতা নিতে হয়। এ সমস্যার সমাধানের জন্য মংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে ১০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে বিভিন্ন স্থানে ৪১ দশমিক ৯৬ লাখ ঘনমিটার ক্যাপিটেল ড্রেজিং করার জন্য মমংলা বন্দরের পশুর চ্যানেলের হারবার এলাকায় ড্রেজিংম শীর্ষক প্রকল্পটি ২০১০ সালের ২৩ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে অনুমোদিত হয়। ড্রেজিংয়ের জন্য এ পর্যন্ত পাঁচবার দরপত্র আহ্বান করা হয়েছে। কিন্তু প্রতিবারই প্রাক্কলিত ব্যয়ের চেয়ে বেশি দর দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান দরপত্র দাখিল করার কারণে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বন্দর কর্তৃপক্ষ সব দরপত্রই বাতিল করে। সর্বশেষ পঞ্চমবার দরপত্র গ্রহণ করা হয় ২০১১ সালের ২৭ ডিসেম্বর। মালয়েশিয়া, চীন ও বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে সর্বনিম্ন দর ১২৬ কোটি ৫১ লাখ টাকা দিয়ে দরপত্র দাখিল করে মালয়েশিয়ার প্রতিষ্ঠান মেসার্স ইনাই কিয়ারা।মংলা বন্দর কর্তৃপক্ষের উপপ্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স) ও ড্রেজিং প্রকল্পের পরিচালক আলী আহমেদ বলেন, মআমরা চেষ্টার কোনো ত্রুটি করছি না। খননকাজের কার্যাদেশ দেওয়ার প্রায় পাঁচ মাস পরও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানটি ব্যাংক জামানতের টাকাসহ আমাদের সঙ্গে চুক্তি না করায় মন্ত্রণালয় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ক্ষেত্রে আমরা দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করব।মমংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, মআমরা মালয়েশিয়ান প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল করে পিপিআর (পাবলিক প্রক্রিউরমেন্ট রেগুলেশন) অনুযায়ী এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকার ও বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দরের খননের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে আশা করি শিগগির খননকাজ শুরু করতে পারব।অন্যদিকে চরম হতাশা ব্যক্ত করেছেন মংলা বন্দর ব্যবহারকারীরা। নুরু অ্যান্ড সন্স স্টিভিডোরসের মালিক এইচ এম দুলাল ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ক্যাপ্টেন রফিক বলেন, ২০১১ সালের ডিসেম্বরে সর্বশেষ দরপত্র আহ্বান করা হলেও কার্যাদেশ প্রদান করতে সরকারের সময় লেগেছিল নয় মাস। তারপর পাঁচ মাস পার হয়ে ২০১৩ সালের জানুয়ারিতে এসে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হলো। আবার নতুন কোনো প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে সরকার কত দিন সময় লাগায়, সেটা দেখার বিষয়। সরকারের উচিত বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে খুব অল্প সময়ের মধ্যে খননকাজ শুরু করা, না হলে মংলা বন্দরের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।প্রসঙ্গত, ২০১১ সালের ১১ নভেম্বর প্রথম আলোতে মমংলা বন্দর পুনঃখনন হয়নি আট বছরেওম শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।