অনিশ্চয়তায় সরাসরি হজ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হজ ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব-সিলেট অঞ্চল) গতকাল শুক্রবার জানায়, সিলেট থেকে এবার প্রায় সাত হাজার হজযাত্রী পবিত্র হজব্রত পালন করবেন। এ জন্য তারা সিলেট-জেদ্দা সরাসরি সাতটি ফ্লাইট অপারেট করার জন্য বিমানের কাছে দাবি জানিয়েছে। সাতটি ফ্লাইটে প্রায় তিন হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এর বাইরে বাকি যাত্রীদের ট্রানজিট হিসেবে সিলেট থেকে পরিবহনের কথা বলা হয়েছে। কিন্তু এ ব্যাপারে বিমান কর্তৃপক্ষ এখনো কোনো কিছু জানায়নি। এ ব্যাপারে বিমানের সিলেট আঞ্চলিক কার্যালয়ের বাণিজ্যিক ব্যবস্থাপক আকবর হোসেন হাওলাদার জানান, এ নিয়ে হাব নেতাদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে সিলেট থেকে প্রথম সরাসরি হজ ফ্লাইট চালু হয়। পরে একটানা সাত বছর বন্ধ থাকার পর গত বছর সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট কার্যক্রম শুরু করা হয়।