অনিয়ন্ত্রিত যান, অনিরাপদ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কগুলোয় যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি। কিন্তু তা হচ্ছে না। এই অনিয়ন্ত্রিত যান চলাচল কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ। লাগামহীন যানচলাচল অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য পঙ্গু করে দিচ্ছে। গত মঙ্গলবার দুই বাসের রেষারেষিতে রাজীব হোসেন নামের এক কলেজছাত্রকে হারাতে হয়েছে ডান হাত। কম বয়সে বাবা-মাকে হারিয়েছেন রাজীব। এখন হাত হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাঁকে ঠেলে দিলেন দুই বেপরোয়া বাসচালক। রাজধানীতে যানবাহন চলাচলে নৈরাজ্য এবং যাত্রী ও পথচারীদের অসচেতনতার চিত্রগুলো আজ বৃহস্পতিবার ক্যামেরাবন্দী করা হয়েছে।

বাসের বাইরে হাত রেখে ঘুমাচ্ছেন একজন। কারওয়ান বাজার, ঢাকা, ৫ এপ্রিল।

সড়কে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হচ্ছে। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

সকালের দিকে এমনই অনিয়ন্ত্রিত পরিবেশের সৃষ্টি হয় সার্ক ফোয়ারা চত্বরে। কারওয়ান বাজার, ঢাকা, ৫ এপ্রিল।

পদচারী-সেতুর নিচ নিয়ে দৌড়ে সড়ক পার হচ্ছেন এক পথচারী। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

থেমে নেই বাসে-বাসে রেষারেষি। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

চলন্ত বাস থেকে যাত্রী নামাচ্ছেন বাসের সহকারী। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

চলন্ত বাসে উঠতে এক যাত্রীর প্রাণপণ দৌড়। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে বাসগুলো। কারওয়ান বাজার, ঢাকা, ৫ এপ্রিল।

স্কুল শেষে সন্তানকে নিয়ে বাড়ি ফিরছেন এক মা। পদচারী-সেতু ব্যবহার না করে ঝুঁকি নিয়েছেন তিনি। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।

মুঠোফোনে কথা বলতে বলতে বাইসাইকেল চালাচ্ছিলেন একজন। হিউম্যান হলারের সামনে সাইকেল নিয়ে পড়ে যান তিনি। ফার্মগেট, ঢাকা, ৫ এপ্রিল।