অনিয়ম ও ওষুধ চুরির প্রতিবাদে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখায় অনিয়ম ও ওষুধ চুরির প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার সকালে ওই হাসপাতাল ক্যাম্পাসে তাঁরা মানববন্ধন করেন। শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে সঞ্চারকলিপি দেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সামাদ বলেন, কাল সোমবারের মধ্যে ওষুধ চুরির বিষয়ে ব্যবস্থা নেওয়াসহ এলাকাবাসীর অন্যান্য অভিযোগ খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।