অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গতকাল মঙ্গলবার শহরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের রংমহল সিনেমা হল চত্বরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন।প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ সাদী, জেলা ছাত্রলীগের সহসভাপতি পল্লব কর, মুনীরুজ্জামান শাহান শাহ, উপজেলা যুবলীগের সভাপতি ফারুক আহম্মদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক সৈকত সরকার ও শিক্ষার্থী শুভাশীষ দেব, ফয়সাল আহমেদ, কবিরুল ইসলাম প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দুর্গাদাস ভট্টাচার্যকে সামনে রেখে জামায়াত-শিবিরের একটি চক্র কিশোরগঞ্জে এই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ নিয়েছে। তাঁদের মূল উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের নামে ব্যবসা ও নিজেদের দলীয় স্বার্থ পূরণ করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-কার্যক্রম শুরু হওয়ার আগেই তাঁরা বিভিন্ন অনিয়ম-দুর্নীতি শুরু করেছে।বক্তারা আরও বলেন, কিশোরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় হোক এটা এখানকার মানুষ চায়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নামে ব্যবসা ও দুর্নীতি কিশোরগঞ্জের সচেতন মানুষ মেনে নেবে না।