অনিয়ম-দুর্নীতির অভিযোগে শিক্ষককে অবরুদ্ধ, বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নাটোরের পাইকের দোল এস সি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
পরে প্রধান শিক্ষক ইয়ার আলীকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। একপর্যায়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।
মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সোহরাব হোসেন অভিযোগ করেন, বিদ্যালয়ের গাছ বিক্রিসহ প্রধান শিক্ষক ইয়ার আলী দীর্ঘদিন নানা অনিয়মের মাধ্যমে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন।