অনিয়ম-দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তঁার সরকার অনিয়ম ও দুর্নীতির প্রশ্নে কাউকে ছাড় দেয়নি। জঙ্গিবাদ নির্মূল করে বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করেছে।প্রধানমন্ত্রী বলেন, Èবাংলাদেশ বিশ্ব শানি্ত ও নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ। সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট।'প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে এসব কথা বলেন। তিনি স্নাতক কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তঁাদের কর্মজীবনের সাফল্য কামনা করেন। খবর বাসসের। সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে আরও নিবেদিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, Èমহান মুক্তিযুদ্ধের মাধ্যমেই আমাদের সশস্ত্র বাহিনীর জন্ম। এ জন্য সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।' প্রধানমন্ত্রী বলেন, Èসশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা ও সার্বভেৌমত্বের মূর্ত প্রতীক। প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর ওপর ন্যস্ত।'শেখ হাসিনা বলেন, জাতিসংঘ শানি্ত মিশনের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে। এই কৃতিত্ব বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।সশস্ত্র বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমেও পরিবর্তিত সময়ের এই চাহিদার প্রতিফলন থাকা প্রয়োজন উলে্লখ করে শেখ হাসিনা বলেন, Èসামরিক বাহিনীর কমান্ড ও স্টাফ কলেজের প্রশিক্ষণ কার্যক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় গুরুত্বারোপ করা হয়েছে জেনে আমি আনন্দিত।'প্রধানমন্ত্রী বলেন, Èসেনাবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় প্রয়োজনীয় খসড়া জাতীয় প্রতিরক্ষানীতি ও সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ নির্ধারণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।' ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মাহফুজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন। অনুষ্ঠানে মন্ত্রী, উপদষ্টো, সাংসদ, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কূটনীতিক, শিক্ষাবিদ এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী ২০১২-১৩ কোর্সের স্নাতক কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন। এই কোর্সে ৪৪ বিদেশি কর্মকর্তাসহ ১৭৪ জন স্নাতক অর্জন করেন। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৯১, বাংলাদেশ নেৌবাহিনীর ১৮ ও বাংলাদেশ বিমানবাহিনীর ২১ জন কর্মকর্তা রয়েছেন।