প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বন্দরে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সকালে দুদকের একটি দল বন্দরের বিভিন্ন বিভাগের প্রধানদের নিয়ে বৈঠক করে। চট্টগ্রাম বন্দর ভবনে এ সভা হয়।
দুদকের পরিচালক এ কে এম জায়েদ হোসেন খান প্রথম আলোকে বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করা হয়েছে। বিভিন্ন প্রকল্পের তথ্য চাওয়া হয়েছে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে বলেন, বন্দরে দুদকের তদারকিতে সুফল পাওয়া যাবে। দুদকের কাজে বন্দর থেকে সব সময় সহযোগিতা করা হবে।