অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে বিভিন্ন দুর্নীতির ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়ে এসব অনিয়ম দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।গতকাল সোমবার বিকেলে বন্দরের ৪ নম্বর জেটি গেট এলাকায় বন্দর রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে মহিউদ্দিন চৌধুরী এ কথা বলেন। পাশাপাশি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন তিনি। গতকাল দুপুর থেকেই সমাবেশ স্থল এবং এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল।এর কয়েক ঘণ্টা আগে বেলা একটার দিকে বন্দর এলাকার সাংসদ এম এ লতিফের অনুসারীরা ফকিরহাট এলাকায় মানববন্ধন করেন। তবে ওই কর্মসূচিতে সাংসদ এম এ লতিফ উপস্থিত ছিলেন না। প্রসঙ্গত, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) অপারেটর নিয়োগের দরপত্রে অনিয়মের অভিযোগ তুলে সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী আন্দোলন শুরু করলে এর বিরোধিতা করেন বন্দর এলাকার সাংসদ এম এ লতিফ।