প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম বন্ধের দাবিতে গতকাল রোববার দুপুরে গাইবান্ধা শহরে মিছিল করে বাসদ (মার্ক্সবাদী) জেলা শাখা। পরে নিজস্ব কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক আহসান হাবীব। বক্তব্য দেন জেলা বাসদের সদস্য গোলাম সাদেক, কাজী আবু রাহেন, নিলুফার ইয়াসমিন, শামীম আরা মিনা প্রমুখ। বক্তারা বলেন, বছরের পাঁচ মাস গ্রামাঞ্চলে দরিদ্র মানুষের হাতে কোনো কাজ থাকে না। এ সময় তাঁরা মানবেতর জীবন যাপন করেন। এ পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার ওই পাঁচ মাস প্রতি কেজি চাল ১০ টাকায় বিক্রির কর্মসূচি হাতে নেয়। কিন্তু সেই চাল বিক্রিতে চলছে ব্যাপক অনিয়ম-দুর্নীতি। অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনই এসব অনিয়ম বন্ধ না হলে সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে।