অনিয়মের অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের গত সরকারের আমলে সরকারি প্লট বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগ তদন্ত করবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্লট বরাদ্দ নীতিমালা পর্যালোচনা এবং নীতিমালা লঙ্ঘন করে কোথাও প্লট ও ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে কমিটির আগামী বৈঠকে দুটি উপকমিটি গঠন করা হবে।