প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। কমিটির সদস্যরা সরেজমিনে তদন্ত করতে কাল বুধবার নরসিংদী আসছেন বলে জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানিয়েছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, চরসুবুদ্ধি ইউপিতে ৭ মে নির্বাচন হয়। ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মোমেন নির্বাচন কমিশনে একটি অভিযোগ দাখিল করেন। এতে তিনি দলটির মনোনীত প্রার্থী নাসির উদ্দিনের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও জাল ভোট প্রদানের অভিযোগ তোলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে।