অনিয়মের অভিযোগে ন্যাশনাল সার্ভিসের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎকোচ নেওয়ার অভিযোগে রংপুরের পীরগঞ্জে ন্যাশনাল সার্ভিসের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা স্থগিত করেন।উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্যসচিব আবুল কালাম আজাদ বলেন, কমিটির সভাপতি ইউএনওর কাছে উৎকোচ নেওয়ার অভিযোগ করায় তিনি পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছেন।ইউএনও আবু রায়হান পরীক্ষা স্থগিতের সত্যতা নিশ্চিত করেছেন।