অনিয়মের কারণে পাঁচ হজ এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজের সময় মানব পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৮৪টি হজ এজেন্সির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে পাঁচটি এজেন্সির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে।গতকাল মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্মবিষয়ক সচিব কাজী হাবিবুল আউয়াল এসব কথা জানান।যেসব হজ এজেন্সির বিরুদ্ধে মামলা হবে, সেগুলো হলো এয়ার কক্স ইন্টারন্যাশনাল লিমিটেড (আজিজ কো-অপারেটিভ মার্কেট, ঢাকা ), সেন্ট্রাল ট্রাভেলস (নয়াপল্টন, ঢাকা), এসবি আগা অ্যান্ড কোং (আগ্রাবাদ, চট্টগ্রাম), ট্রাভেল স্কাই কানেকশন (সি আর দত্ত লেন, চট্টগ্রাম) ও রব্বানি ওভারসিজ সার্ভিসেস (জিন্দাবাজার, সিলেট)। মামলা ছাড়াও ওই পাঁচ হজ এজেন্সির ১০ লাখ টাকা জরিমানা, জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল করা হয়েছে।এ ছাড়া মানব পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৫টি হজ এজেন্সিকে এক লাখ, ৫১টি হজ এজেন্সিকে দুই লাখ ও ৩৫টি হজ এজেন্সিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।সচিব বলেন, ২০১২ সালে সৌদি আরবের মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশের বিভিন্ন হজ এজেন্সি দুর্নীতি ও অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করে জামানত বাজেয়াপ্ত, হজ লাইসেন্স বাতিল, জরিমানা এবং অভিবাসন ও মানব পাচার রোধ আইনের আওতায় মামলা করা হয়েছে।