প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিখিত পরীক্ষার খাতায় অনিয়ম ধরা পড়ায় সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন চলমান ইউনিয়ন সমাজকর্মী পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।সরকারি তথ্য বিবরণীতে গতকাল বৃহস্পতিবার বলা হয়, অনিবার্য কারণে ১৯ (আজ) থেকে ২৩ জুন পর্যন্ত অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।১৫ জুন থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়েছিল। জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, তেজগাঁও কলেজে লিখিত পরীক্ষার সময় অনিয়ম হয়, যা মৌখিক পরীক্ষার বোর্ডের কাছে ধরা পড়ে। মৌখিক পরীক্ষার সময় খাতায় নম্বরের গরমিল পাওয়া যাচ্ছে। তাই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।