অনিয়মের খবর সংগ্রহে গেলে প্রথম আলোর সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার তেরখাদা উপজেলার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সমর্থকেরা আজ রোববার সকালে প্রথম আলোর প্রতিবেদক আব্দুল্লাহ হিল ওয়ারিশকে মারধর করেছেন।

উপজেলার ৩ নম্বর আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সমর্থকেরা জাল ভোট দিচ্ছিলেন। ভোটকেন্দ্রে এ অনিয়মের খবর সংগ্রহ করতে গেলে আব্দুল্লাহ হিল ওয়ারিশকে মারধর করেন ওই প্রার্থীর সমর্থকেরা।

পরে পুলিশের সহায়তায় প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান প্রথম আলোর প্রতিবেদককে উদ্ধার করেন।

এ ব্যাপারে জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, এখানে তাঁদের কিছু করার নেই।