অনিয়মের দায়ে দুই ওষুধ ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে গতকাল সোমবার দুই ওষুধ ব্যবসায়ীকে চার লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন র্যা বের ভ্রাম্যমাণ আদালত। এ দুই ব্যবসায়ী হলেন ডাচ ফার্মার মালিক বাবুল সরদার (৪৬) ও আল রাজি ফার্মেসির মালিক ইফতেখারুল আলম (৪৫)।
র্যা বের ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন বলেন, লেক সার্কাসের একটি বহুতল ভবনের নিচতলায় অভিযান চালায় র্যা ব-২। অভিযানে পুরো তলায় আমেরিকা, জার্মানিসহ বিভিন্ন দেশের ওষুধের মোড়ক দেখা যায়। এই মোড়কগুলো বিভিন্ন ওষুদের বোতলে লাগিয়ে সারা দেশে বিক্রি করতেন বাবুল সরদার। ধারণা করা হচ্ছে, চীন থেকে তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ওষুধ কিনে তাতে আমেরিকা, জার্মানিসহ বিভিন্ন দেশের মোড়ক লাগিয়ে বিক্রি করতেন বাবুল।