অনুকূল চন্দ্র সঞ্চরণে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঞ্চরণে গতকাল মঙ্গলবার জেলা শহরে দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সৎসঙ্গ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি শ্রী রতন কুমার দে।
সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান চাইথোঅং মারমা প্রধান। অনুষ্ঠানে ভারতের আগ্রার সৎসঙ্গ আশ্রমের সভাপতি ঋত্বিক শ্রী প্রলয় মজুমদার খাগড়াছড়ি সৎসঙ্গের একটি নতুন কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করেন।