অনুকূল চন্দ্রের ১২৯তম জন্মদিন উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১২৯তম জন্মদিন উদ্যাপন করেছে সৎ সঙ্গ বাংলাদেশ ঢাকা শাখা। গতকাল শুক্রবার বাংলাবাজারের কে এল জুবিলী স্কুল ও কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে শোভাযাত্রা করা হয়। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়। সন্ধ্যায় ‘যুগ সমস্যা সমাধানে পরম প্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও বাণী’ শীর্ষক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ–বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (রাজনৈতিক) রাজেশ ইউকাই বক্তব্য দেন।