অনুগতদের পুরস্কৃত করেন খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলের নিবন্ধন আইনের বাধ্যবাধকতা অন-ুযায়ী ৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়-তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। জাতীয় কাউন্সিলকে দলের ওপর নিজ পরিবারের নিয়ন্ত্রণ সংহত করার কাজে ব্যবহার করেন খালেদা জিয়া। তাঁর ছেলে তারেক রহমানকে দলের নতুন পদ জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত করা হয়। খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্যসংখ্যা বাড়িয়ে ১৯-এ উন্নীত করেন। অনুগত ও কট্টরপন্থীদের পুরস্কৃত করা হয়। আর সাবেক সংস্কারপন্থীদের প্রতি অবজ্ঞাপূর্ণ আচরণ করা হয়।খালেদার ভাষণে পুরোনো বার্তা: কাউন্সিলে খালেদা জিয়া দলের চেয়ারপারসন পুনর্নির্বাচিত হন, যা কাউকে বিস্মিত করেনি। খালেদা জিয়ার উদ্বোধনী ভাষণ ছিল নতুনত্বহীন বিষয়বস্তু, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ও চারটি মূল বিষয়বস্তুর সংগ্রহমালা। প্রথমত, খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনে কারচুপির মাধ্যমে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। তিনি একে ‘পূর্বপরিকল্পিত ও পর্দার অন্তরাল থেকে পরিচালিত’ বলে বর্ণনা করেন। দ্বিতীয়ত, বাংলাদেশের ‘সেবা’ করতে গিয়ে তাঁর পরিবার যেসব ত্যাগ স্বীকার করেছে, তার ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া। এ প্রসঙ্গে তিনি তাঁর স্বামীর হত্যাকাণ্ড, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁর গ্রেপ্তার, তাঁর সন্তানদের ওপর নির্যাতন ও তাঁদের বিরুদ্ধে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন।তারেক ভাইস চেয়ারম্যান: নতুন সৃষ্ট ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমানকে নিয়োগের পক্ষে ভোট দেন বিএনপির কাউন্সিলরেরা। এ নিয়োগের ফলে তারেক রহমান বিএনপির স্থায়ী কমিটিতে থাকবেন ও মায়ের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন। লন্ডন থেকে ধারণ করা ভিডিও বার্তার মাধ্যমে কাউন্সিলে ‘উপস্থিতি’ ছিল তারেক রহমানের। ঢাকার মেয়র প্রার্থী ও বিএনপি অনুগত আবদুল আউয়াল মিন্টু বলেন, তারেক রহমান এখনো তাঁর পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্ট নন। তাঁর দাবি, তারেক রহমান বাংলাদেশে ফেরার ব্যাপারে উদগ্রীব নন। বিএনপির অভ্যন্তরীণ অন্য সূত্র জানায়, তারেক রহমানের নিয়োগে তাঁর স্ত্রী খুশি নন এবং তাঁদের পরিবার বাংলাদেশ ছাড়ার পর থেকে তারেক রহমানকে রাজনীতি ছাড়ার ব্যাপারে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।সংস্কারপন্থীরা কোণঠাসা ও অনুগতদের পদোন্নতি: খালেদা জিয়া কাউন্সিলের পরপরই মনোনীত সদস্যদের নাম ঘোষণা করেন। বিএনপির সংস্কারপন্থী অংশের সদস্য, যাঁরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিদায় চেয়েছিলেন, তাঁদের নাম এ তালিকায় নেই। অন্যদিকে খালেদা জিয়ার অনুগত ও বিএনপির কট্টরপন্থীদের কয়েকজনকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে স্থান দেওয়া হয়। মন্তব্য: বিএনপির জাতীয় কাউন্সিলে কোনো চমক ছিল না। সম্মেলনের প্রস্তুতির সময় দলের নেতা-কর্মীদের মধ্যে কিছু উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হলেও বিএনপি এখনো বিভিন্ন ধারায় বিভক্ত ও অসংগঠিত। দলের বিবদমান পক্ষগুলো এখনো মুখোমুখি অবস্থান করছে। কখনো কখনো সেটা ভয়াবহ রূপ নেয়, বিশেষত, বড় বড় শহরে। দলের নতুন মহাসচিব নির্বাচন নিয়ে চলমান বিতর্ক বিএনপির অনৈক্যের একটি উদাহরণ। বিএনপির ভেতরের অনেকের আশা, জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে কট্টরপন্থীরা জনগণকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগঠিত করার চেষ্টা চালাবে। যদিও বিএনপি বিপুলসংখ্যক মানুষকে রাস্তায় নামাতে পারবে কি না, সেটা দেখার বাকি রয়ে গেছে। একই সময় সামনের মাসগুলোতে সংসদে ফিরে যাওয়ার জন্য দলের উদারপন্থীদের পক্ষ থেকে চাপের মুখে পড়তে পারেন খালেদা। বিএনপির ভবিষ্যৎ নিয়ে লড়াই অব্যাহত থাকবে।