অনুগ্রহ করে শুনবেন...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সম্মানিত মহিলা ভোটারগণ, অনুগ্রহ করে শুনবেন...। ছেলেমেয়ের বার্ষিক পরীক্ষার শেষে যাঁরা বাবার বাড়ি বেড়াতে যাবেন, তাঁরা ৩০ ডিসেম্বর ভোটের আগে চলে আসবেন প্লিজ।’ গতকাল বুধবার সকালে বাড়ি বাড়ি গিয়ে এ কথা বলেই ভোট প্রার্থনা করেন পাবনার চাটমোহর পৌরসভার এক নারী কাউন্সিলর পদপ্রার্থী।
সম্প্রতি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। বিদ্যালয়গুলোতে চলছে শীতকালীন ছুটি। ফলে অনেক নারী তাঁদের সন্তানদের নিয়ে বাবার বাড়িসহ বিভিন্ন স্থানে বেড়াতে গেছেন। অনেকে আবার বেড়াতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। প্রার্থীরা ভোট চাইতে গিয়ে তাঁদের খুঁজে পাচ্ছেন না।