প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসে মারা যাওয়া চট্টগ্রামের মিরসরাইয়ের ১৫ ব্যক্তির পরিবারকে সরকারি অনুদান দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এম শাহজাহান। চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, ১৫টি পরিবারকে ৪১ লাখ ৬১ হাজার ৭২৪ টাকা অনুদান দেওয়া হয়েছে।