অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে শতাধিক দুস্থ রোগীকে অনুদান দেওয়া হয়েছে। এর মধ্যে ১৬ জন কিডনি, ক্যানসার ও লিভার সিরোসিস রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়। বিভিন্ন রোগে আক্রান্ত আরও ৯৯ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।