প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী জসিম উদ্দিনকে সরকারের পক্ষ থেকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভানুগাছ বাজারের ব্যবসায়ীদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম উদ্দিনের হাতে কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমেদ অনুদানের টাকা তুলে দেন। এ সময় প্যানেল মেয়র রমুজ মিয়া, কাউন্সিলর আনোয়ার হোসেন, দেওয়ান আবদুর রহিম, আফজল হোসেন, ছাত্রনেতা সানোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।