অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রথযাত্রা উপলক্ষে এবার সিলেট নগরের ২১ দেবালয়কে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে সিটি করপোরেশন। রথযাত্রা উপলক্ষে গতকাল সকালে সিলেট সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে আর্থিক অনুদান দেওয়া হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে মতবিনিময় সভায় ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত, সিলেট দেবালয় রথযাত্রা উদ্যাপন কমিটির সভাপতি অনিল কিষন সিংহ, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহ, মহানগর পুলিশের সহকারী কমিশনার ফাল্গুনী পুরকায়স্থ বক্তব্য দেন।