প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বুধবার নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী আবদুল মালেক ও সুরাইয়া মালেক দম্পতি। তাঁরা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে এক সভায় মিলিত হয়ে শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বিদ্যালয়টির উন্নয়নে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা দেন। পরে তাঁরা প্রতি মাসে ৮ হাজার টাকা করে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাইল হোসেন, সদস্য ওয়াহেদুজ্জামান সরকার, ইমাম হাসান, দুলাল সরকার ও প্রধান শিক্ষক সিমানুর রহমান। পরে এ দম্পতি বিদ্যালয়ের শিশুদের সঙ্গে গান ও খেলাধূলায় মেতে ওঠেন।