প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৫০০ মুক্তিযোদ্ধার প্রত্যেককে দুই হাজার করে মোট ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই অর্থ বিতরণ করা হয়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বিশেষ তহবিল থেকে এ অনুদান দেওয়া হলো। বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ ছাল্লাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম প্রমুখ। বাঞ্ছারামপুর প্রতিনিধি