অনুদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় নিহত শিক্ষক মিজানুর রহমানের পরিবারকে জনতা ব্যাংকের পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজশাহীর চারঘাটের চক লক্ষ্মীপুর গ্রামের মিজানুরের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই টাকার চেক তুলে দেন। এর আগে কর্মকর্তারা মিজানুরের কবর জিয়ারত করেন। চেক প্রদানকালে ব্যাংকের পরিচালক এ কে এম শাহজাহান কামাল, ব্যাংকের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক আওলাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।