অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্রসেবী বহুমুখী সমবায় সমিতির এক সভা গতকাল শনিবার রাজধানীর মতিঝিলে সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী পাঁচজন হকারের পরিবারের সদস্যদের হাতে ২০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়। ঢাকা শহর ও শহরতলির হকারদের এই সংগঠনটি বেশ কয়েক বছর ধরে মৃত হকারদের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে আসছে। গতকালের ওই অনুষ্ঠানে কয়েকটি পত্রিকার সার্কুলেশন ম্যানেজার ও তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।